ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৫ জন হাসপাতালে

#

ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি, ২০২৬,  10:11 AM

news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিয়ালের হামলায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

১২ জানুয়ারি উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জিয়াসমিন (৫০), তার সাত বছর বয়সী ছেলে রবিউল, শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুতফর ব্যাপারী (৪২)। তারা সবাই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা।

আহতদের তাৎক্ষণিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়। এ সময় পাশে থাকা তার ছেলে রবিউলের হাতেও শিয়ালটি কামড় দেয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে জিয়াসমিনের গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে তাড়িয়ে দিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক