ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা

#

আলফাডাঙ্গা প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৬,  3:56 PM

news image

 থাই গ্লাস ভাঙচুরে তীব্র ক্ষোভ, তদন্তে পুলিশ


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষের থাই গ্লাস ইট নিক্ষেপ করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় উপজেলা জুড়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে অফিস খোলার পর সমাজসেবা অফিসের কর্মকর্তারা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। পরে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আলফাডাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার বলেন, সরকারি অফিসের সরকারি সম্পদের ক্ষতির বিষয়টি জানতে পেরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

সরেজমিনে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

এদিকে সরকারি প্রতিষ্ঠানে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক