ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দীপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

#

ডেস্ক রিপোর্ট

০৮ মে, ২০২৬,  8:25 AM

news image

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত বাংলাদেশি প্রবাসী কর্মী দীপালী বেগমের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

         এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ নিহত দীপালীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

          পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিমান সংকটের কারণে নিহতদের মরদেহ দেশে আনতে বিলম্ব হয়েছে। তবে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

        তিনি আরও জানান, নিহত দীপালীর পরিবারকে সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা হিসেবে ৫০ হাজার টাকাসহ মোট ১৩ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

         প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

          নিহত দীপালীর বোন গণমাধ্যমকে জানান, পরিবারের দারিদ্র্য দূর করতে কিশোর বয়সেই লেবাননে পাড়ি জমান দীপালী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আতঙ্কে অধিকাংশ সময় ঘরের ভেতরেই থাকতে হতো তাকে।

         দীপালী বেগম ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাসিন্দা। গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতর হামরা এলাকায় নিয়োগকর্তার বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় দীপালীসহ নিয়োগকর্তার পরিবারের মোট সাতজন নিহত হন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক