ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু, তিন মাসের শিশুসন্তান এতিম

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  5:35 PM

news image

ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল আনুমানিক ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের বাসিন্দা তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তামিম মিয়া একই গ্রামের হাবিবুল ইসলামের ছেলে।

জানা যায়, স্বামী–স্ত্রী মোটরসাইকেলযোগে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে পরীক্ষেতপুর হাচারির সামনে পৌঁছালে একটি পাঁচ চাকার টলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত দম্পতির একটি মাত্র তিন মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইনি প্রক্রিয়া শেষে স্বামী-স্ত্রীর মরদেহ নিজ গ্রাম আশাপুরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক