ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীতে মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

#

মহাব্বত মুন্সি

০২ মে, ২০২৬,  12:15 PM

news image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকালে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

 বিকাল ৫টায় একটি র‌্যালি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে র‌্যালিটি মুখরিত হয়ে ওঠে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ অংশ নেন। র‌্যালি শেষে পৌরসভার চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালমারী পৌরসভার সভাপতি প্রফেসর আব্দুস সালাম। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নাসির আহমাদ সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাসান। এছাড়া উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, আলী আব্বাসসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

 বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক ক্ষেত্রে তারা এখনও ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা শ্রমবান্ধব নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক