ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

বোয়ালমারী প্রেসক্লাবের অবৈধ কমিটি প্রত্যাখ্যানের আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  3:17 PM

news image

বোয়ালমারী প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে একটি সভা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আল হেলাল স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বোয়ালমারী প্রেসক্লাবের নামে গঠিত অন্য একটি অবৈধ কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তার নিন্দা জানান। সভাপতি তার বক্তব্যে বলেন, ২০২২ সালের নির্বাচনে তারা ব্যাপক ব্যবধানে পরাজিত হন এবং ঐ দিনই তারা প্রেসক্লাব বোয়ালমারী নামে নতুন একটি প্রেসক্লাব গঠন করেন। তারা প্রায় তিন বছর ধরে ওই প্রেস ক্লাবের কার্যক্রম চালিয়ে আসছেন। হঠাৎ করে তারা আমাদের না জানিয়ে গোপনে বোয়ালমারী প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে ভুল বুঝিয়ে বোয়ালমারী প্রেস ক্লাবে অনুপ্রবেশ করে নতুন কমিটি গঠন করেন। এই অবৈধ কমিটিকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। প্রশাসন, রাজনীতিবিদ এবং সাংবাদিকসহ সব শ্রেণীর মানুষের উচিত তাদের অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করা। প্রেসক্লাবের সভাপতি মো. রিজাউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মহাব্বত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুর্শিদ আলম লিটু শিকদার, কার্যনির্বাহী সদস্য রাসেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর, প্রচার সম্পাদক এরশাদ সাগর। নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজান-উর রহমান, রাকিবুল ইসলাম রাসেল, মো. ইলিয়াস মোল্যা, জাহাঙ্গীর হোসেন, হুসাইন মিয়া, তারেক মো. আব্দুল্লাহ, মো. মনিরুজ্জামান, আব্দুল মতিন, মুকুল, আহমেদ সোহেল, সিরাজুল ইসলাম, রাতুল, আজিজুর মোল্যা, মো. ফরিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. মিজান মৃধা, মো. আসাদুজ্জামান মিয়া এবং মো. বিলায়েত হোসেন প্রমুখ।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক