ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের

#

ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর, ২০২৫,  4:28 PM

news image

রংপুর সদরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার মধ্যে কথা কাটাকাটি হয় মাসুদুল হাসানের। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদুল। এতে ঘটনাস্থলেই নুরল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর সদর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। এ ঘটনায় ছেলে মাসুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মাসুদুল হাসান মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক