ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইন মনোনয়নপত্র জমা দিলেন

#

আব্দুল মতিন মুন্সি

২৮ ডিসেম্বর, ২০২৫,  6:32 PM

news image

ফরিদপুর প্রতিনিধি:  ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন।

রোববার, ২৮ ডিসেম্বর, তিনি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রকিবুল হাসান এর নিকট মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি শারাফাত হোসাইন বলেন, "দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। আমরা ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের সমর্থন পেলে আমি ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।"

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রার্থীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক