ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

#

মহাব্বত মুন্সি

২৯ এপ্রিল, ২০২৬,  7:01 PM

news image

 ফরিদপুরের বোয়ালমারীতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলায় মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। এ সময় তার কাছে থাকা তিন লাখ টাকার বেশি নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে।          মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর ডোলভিটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় তার দুই পা—ই ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

       পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী গাউস মোল্যা উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের মৃত মো. বশার মোল্যার ছেলে। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী। প্রতি হাটের দিন তিনি সহস্রাইল বাজারে পেঁয়াজ কেনাবেচা করেন এবং সেখানে তার নিজস্ব ঘরও রয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সহস্রাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ডোলভিটা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।

        দুর্বৃত্তরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর হাতুড়ি দিয়ে তার দুই পায়ে আঘাত করে অচল করে দেয়। এতে তার দুই পায়ের হাঁটুর নিচে একাধিক স্থানে হাড় ভেঙে যায়। পরে তার কাছে থাকা পেঁয়াজ কেনার জন্য আনা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশের খাদে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

         গাউস মোল্যার চাচাতো ভাই সজল মোল্যা জানান, সে সোমবার ব্যাংক থেকে প্রায় তিন লাখ টাকা তুলে এবং বাড়িতে থাকা কিছু টাকা নিয়ে পেঁয়াজ কিনতে যাচ্ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। দা দিয়ে কোপানোর পাশাপাশি হাতুড়ি দিয়ে দুই পা পিটিয়ে ভেঙে দিয়েছে।

           এদিকে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং খাদে পড়ে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

          এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক