ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ফরিদপুরে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৬,  9:46 AM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে খৈয়ার ইউনুস মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (দুপুর সাড়ে ১২টা) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খৈয়ার ইউনুস মাতুব্বর ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, তাঁর একটি ছাগল হঠাৎ করে ছুটে গিয়ে রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসছিল।

এ অবস্থায় নিজের ছাগলটিকে রক্ষা করতে তড়িঘড়ি করে রেললাইনে ওঠেন ইউনুস মাতুব্বর। তবে ট্রেনের গতি বেশি থাকায় তিনি সরে যেতে পারেননি এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক