ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  2:36 PM

news image

আল-হেলাল রিপোর্ট :   ফরিদপুরে ওটি বয়কে দিয়ে এক নারীর অস্ত্রোপচারের ঘটনায় সুরক্ষা প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন রোববার(৭ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, হাসপাতালটিতে ১৮ নভেম্বর স্তনের সমস্যা নিয়ে চিকিৎসক দেখাতে যান জেলা সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের সৌদিপ্রবাসী সরোয়ার আলমের স্ত্রী ববিতা বেগম (২৮)। চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার কথা বলেন। তিনি চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর হাসপাতালটির ওটি কক্ষের দায়িত্বে থাকা নিয়ামুল শেখ (নিয়োগপত্র অনুযায়ী ক্লিনার) তাকে ভুল ব্যাখ্যা দিয়ে মেডিকেলে যেতে নিষেধ করেন এবং নিজে করতে পারেন বলে জানান। পরে তার কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করে স্তনের টিস্যু সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, হাসপাতালের ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) নিয়ামুলকে দিয়ে অস্ত্রোপচার করা ও অপারেশন থিয়েটারের ফ্রিজ বন্ধ থাকা এবং ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ফরিদপুর সিভিল সার্জন মাহামুদুল হাসান বলেন, কর্মচারীকে দিয়ে এক নারীর অস্ত্রোপচারের ঘটনায় ডেপুটি সিভিল সার্জন বদরুদ্দোজা টিটোকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর স্তন ক্যানসারের বা টিস্যু সংক্রামক পরীক্ষার (বায়োপসি) জন্য অস্ত্রোপচার মাধ্যমে টিস্যু সংগ্রহ করেন ওই কর্মচারী। এর ১৫দিনের মধ্যে অস্ত্রোপচারস্থলে মাত্রাতিরিক্ত সংক্রামকের কারণে একটি স্তন কেটে ফেলতে হয়েছে ওই নারীর। বর্তমানে তিনি শহরের ঝিলটুলী এলাকার সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক