ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

মিথ্যা ও বানোয়াট তথ্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

#

আল-হেলাল রিপোর্ট;

০৪ এপ্রিল, ২০২৬,  10:33 AM

news image

মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য উপস্থাপন করে করা এক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান। এ সময় তিনি নিজেকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে হয়রানির শিকার বলে দাবি করেন এবং এর পেছনে ‘ফ্যাসিবাদের দোসরদের’ মদদের অভিযোগও তুলে ধরেন।

          সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার আপন বোন সুলতানা রাজিয়া ও ভাগ্নে রেজয়ানুর রহমান স্বচ্ছ পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

             মিজানুর রহমান বলেন, “সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার পরিবারই বরং বারবার নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে।”

         তিনি আরও অভিযোগ করেন, অতীতে একটি ‘ফ্যাসিস্ট’ শাসনামলে প্রভাবশালী কিছু ব্যক্তি ও তাদের সহযোগীরা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। তার ভাষ্যমতে, ওই সময়কার প্রভাবশালী মহলের সহায়তায় তার প্রতিপক্ষ শক্তিশালী হয়ে উঠে এবং এখনো সেই প্রভাব ব্যবহার করে তাকে সামাজিক ও আইনি চাপের মধ্যে রাখার চেষ্টা করছে।

             তিনি জানান, অতীতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে তার বোনকে পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ আইনানুগভাবে বুঝিয়ে দেওয়া হয়। এমনকি একটি লিখিত সিদ্ধান্তে নির্দিষ্ট সময়ের মধ্যে বসতবাড়ির একটি অংশ ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। বরং উল্টো তাকে ও তার পরিবারকে মামলা ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে বিপাকে ফেলা হচ্ছে।

         সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক একটি ঘটনার জের ধরে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত নন। বরং ঘটনার প্রকৃত চিত্র ভিন্ন এবং তার পরিবারের সদস্যরাই সেখানে ভুক্তভোগী।               তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ‘ফ্যাসিবাদের দোসরদের’ প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় চলমান হয়রানির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে বোয়ালমারী থানায় একাধিকবার অবগত করা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

             সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক