ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

আলফাডাঙ্গায় এতিম মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

#

নিমাত উল্লাহ

১২ জুন, ২০২৬,  11:33 AM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া বটতলা বাজার এলাকায় এক এতিম মাদ্রাসাছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাসিন্দা ওই কিশোর নওয়াপাড়া বটতলা মাদ্রাসায় অধ্যয়নরত। তার মা-বাবা কেউ জীবিত নেই বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বটতলা বাজারের মুদি ব্যবসায়ী কাওছার ইসলামের গরু খেলার মাঠ থেকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ওই ছাত্রকে শাস্তি দেওয়ার নামে তার কোমর ও গলায় দড়ি বেঁধে গরুর সঙ্গে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, গলার দড়ি খুলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ছেলেটি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে কেউ এ ধরনের অমানবিক আচরণ করার সাহস পাবে না।

জানা গেছে, আগামী ১২ জুন শুক্রবার নওয়াপাড়া কুচিয়াগ্রাম বটতলা বাজার এলাকায় এ ঘটনায় বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক