ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণকালে জেলা প্রশাসক বলেন" কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না

#

নিমাত উল্লাহ

২৬ জানুয়ারি, ২০২৬,  10:36 AM

news image

নিমাত উল্লাহ :  গত ২৪ জানুয়ারি বোয়ালমারী উপজেলার হল রুমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

               এতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব, কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচন আচরণ বিধি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকও রিটার্নিং অফিসার (সংসদীয় আসন মোঃ কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না।   তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

                      বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার ফরিদপুর নজরুল ইসলাম, পিপিএম সেবা,  তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়মের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

                  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,

সিনিয়র ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ,

বোয়ালমারী ক্যাম্পের কমান্ডিং অফিসার, ক্যাপ্টেন এইচ এম মাহমুদুল হাসান জিম,

সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল  আজম খান,

সরকারি কমিশনার ভূমি মোঃ শিব্বির আহমদ, বোয়ালমারী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন।

               অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বোয়ালমারী ও সহকারী রিটার্নিং অফিসার  মোঃ এস এম রাকিবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার বোয়ালমারী দিপক বিশ্বাস।

                  বক্তারা নির্বাচন আচরণ বিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

                   উল্লেখ্য, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন রয়েছে। এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২,১৭,৭৭০ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ৭৮টি।  ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক