ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

পুলিশের ওপর হামলা করে পালানো আ.লীগ নেতা ৩০ ঘণ্টা পর গ্রেফতার

#

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল, ২০২৬,  8:16 PM

news image

ফরিদপুরের চরভদ্রাসনে চার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে ঘটনার ৩০ ঘণ্টার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকালের দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে গ্রেফতারের পর পাঁচ পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নেয় তার স্বজন ও অনুসারীরা।

      কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাঁধা প্রদানের ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

    চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। নতুন ওই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।   


বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান  বলেন, কবির খান এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তাকে গ্রেফতারের পর বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক