ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

নগরকান্দায় নিখোঁজের চার দিন পর নিজ পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

#

ডেস্ক রিপোর্ট

০৯ জানুয়ারি, ২০২৬,  3:32 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের চার দিন পর নিজ পুকুর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কৃষকের নাম আঞ্জু মোল্লা (৬০)। তিনি উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর গ্রামের বাসিন্দা এবং মৃত গনি মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে পূর্ব রাধানগর এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার রাত থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, “মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো তথ্য পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, “আমার ছোট ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে জানা নেই। শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানালে আমরা পুলিশকে খবর দিই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক