ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

নকল পণ্যের কারখানায় পুলিশের অভিযান, বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী জব্দ

#

ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি, ২০২৬,  1:37 PM

news image

শহরের আলীপুর এলাকায় নকল পণ্য উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মো. শাহীনুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় নকল চা পাতা, সিগারেট, গুঁড়া মসলা, মশার কয়েলসহ বিভিন্ন ধরনের ভেজাল পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।
২৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নকল ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানার ভেতর থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত নকল চা পাতা, নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি সিগারেট, ভেজাল গুঁড়া মসলা ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা মশার কয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলীপুর এলাকায় একটি গোডাউনে নকল পণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক মো. শাহিনুরের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব নকল পণ্য ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি কারখানার গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক পণ্য দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক