ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

#

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  4:16 PM

news image

ফরিদপুর সংবাদদাতা: ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১৩তম এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।
০৩ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলাম। অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন।
এ বছর বিএসসি (অনার্স) গণিতে সর্বোচ্চ ফল অর্জনের জন্য রোজিনা সুলতানা (সেশন–২০২৩) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। একইভাবে এমএসসি পর্যায়ে সর্বোচ্চ ফল অর্জনকারী রিয়াজ শেখ (সেশন–২০২২) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের ১০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের এ স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পূর্ণ পৃষ্ঠপোষকতা করে আসছে ফাউন্ডেশনটি।
উল্লেখ্য, ফরিদপুর সদরের গেরদা গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহণকারী এ. এফ. মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯২৩ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তাঁর পুত্র রেজাউর রহমান ১৯৮৫ সালে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক