ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

গোপালপুর নুরানি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত।

#

ডেস্ক রিপোর্ট

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  1:23 PM

news image

ফেরদৌস খান  :  আলফাডাঙ্গা  উপজেলার গোপালপুর নুরানি মাদ্রাসার  বার্ষিক ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (৩১ জানুয়ারি) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানের জাবালে নুর জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে বর্ণাঢ্য আকারে ও আনন্দঘন পরিবেশে এ কর্মসূচি পালিত হয়েছে।

 উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলাম আফরোজ-এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম মাওঃ বেলাল উদ্দিন আহমেদ-এর পরিচালনায়  বক্তব্য রাখেন, 

অত্র মাদ্রাসার সাঃ সম্পাদক আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক গোপালপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, 

সহ-সভাপতি খান আমিরুল ইসলাম, আবুল খায়ের খান, মোঃ আসলাম মোল্যা, আব্দুল কুদ্দুস খান, তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ ইমামুদ্দিন, অত্র মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ও গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলহাজ্ব ওমর কাজী, খান নওয়াব আলী,সিদ্দিকুজ্জামান বাহার,মোঃ ইলিয়াস মোল্যা,

কোষাধ্যক্ষ মোঃ নুর আলম শেখ, অত্র মাদ্রাসার সম্মানিত সদস্য আঃ কুদ্দুস খান, মোঃ শাহাবুদ্দীন খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল্লাহ খান মোঃ ইমরুল খান প্রমূখ।


বক্তাগণ শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রথম সভাপতি মরহুম ইয়াকুব আলী খান, মরহুম আলহাজ্ব মোশারফ হোসেন কালা মোল্যা,মরহুম আলতাফ হোসেন (সাবেক মেম্বার) মরহুম আলহাজ্ব ইব্রাহিম মোল্যা-কে, উপস্থিত  সকলেই মরহুমদের  রুহের মাগফেরাত ও গুরুতর অসুস্থ  আব্দুল মাজেদ খানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 


বক্তাগণ আরো বলেন গোপালপুর নুরানি মাদ্রাসা কুরআনের একটি বাগান, এই কুরআনের বাগানের বদৌলতে গোপালপুর কবরস্থান সহ সকল কবরবাসীদের নাজাতের একটি অসিলা হিসাবে আল্লাহ কবুল করুন।


মাদ্রাসার অগ্রযাত্রা দিন দিন বেগবান হচ্ছে, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে পুরস্কারে পুরস্কৃত হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের, এই ধারা অব্যাহত থাকবে, দেশ ও দেশের বাহিরে তারা আমাদের মাদ্রাসার গৌরব ছড়িয়ে দিবে বলে আমরা আশাবাদী। 


অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানের যত্ন নিবেন, শিক্ষকরা ক্লাসে যে পড়া দেয় সেটি বাড়ি গিয়ে ঠিকমতো পড়ছে কি না সে বিষয়ে গভীর খেয়াল রাখবেন। 

সন্তানদের সঠিক পরিচর্যা যত্নের মাধ্যমে একটি সু-শিক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠনে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সাথে পিতৃতুল্য শিক্ষকদের সাথে সদাচরণ ও শ্রদ্ধাশীল হবেন।


অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও নুরানি আঞ্চলিক বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কারে পুরস্কৃত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সেই  সাথে এক বছরে নিয়মিত ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয় ও তাদের অভিভাবকদের একেকটি করে জাইনামাজ উপহার দেওয়া হয়। পাশাপাশি অত্র মাদ্রাসার সকল শিক্ষকদের হাদিয়া  স্বরূপ কোটি প্রদান করা হয়।


বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষী সকলেই আনন্দিত।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক