ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

থার্টি ফার্স্ট নাইটে শীত উপেক্ষা করে বোয়ালমারী থানার পুলিশের প্রশংসনীয় দায়িত্ব পালন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  11:08 AM

news image

নেয়ামত উল্লাহ: বছরের শেষ রাত, থার্টি ফার্স্ট নাইটযখন অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে উষ্ণতার খোঁজে ঘরের ভেতর অবস্থান করেন, ঠিক তখনই কনকনে শীত উপেক্ষা করে জনগণের নিরাপত্তা সামাজিক শান্তি রক্ষায় মাঠে সক্রিয় ছিলেন বোয়ালমারী থানার পুলিশ সদস্যরা। গত ৩১শে ডিসেম্বর রাতভর লাউডস্পীকার নিয়ন্ত্রণ, অনাকাঙ্ক্ষিত অনুষ্ঠান বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বিশেষ অভিযান সক্রিয় ছিলেন।

             নির্ধারিত সময়ের পর উচ্চ শব্দে লাউডস্পীকার ব্যবহার যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং সামাজিক পরিবেশ যাতে নষ্ট না হয়সেই বিষয়গুলোতে তারা ছিলেন অত্যন্ত সতর্ক তৎপর।

বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোথাও যেন অশালীন অনুষ্ঠান, মাদক সংশ্লিষ্ট কার্যক্রম কিংবা কিশোর-তরুণদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা রাতের পর রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করেন। অনেক পুলিশ সদস্যকে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে  দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়, যা তাদের পেশাদারিত্ব কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত। কোথাও থেকে কোনো অভিযোগ পেলে সাথে সাথে সেদিকে ছুটে গিয়ে তারা উচ্চ শব্দসহ অনাকাঙ্ক্ষিত সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং রাতভর নিরাপত্তাবোধ তৈরি হয়।

        সচেতন মহলের মতে, বোয়ালমারী থানা পুলিশের এই উদ্যোগ সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে শীতের রাতে পরিবার থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করা পুলিশ সদস্যদের ত্যাগ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

             পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও উৎসব বা বিশেষ দিবসগুলোতে জনস্বার্থে ধরনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

          শীতের রাতে নির্ঘুম পাহারা, নিরবচ্ছিন্ন টহল কঠোর দায়িত্ব পালনের মাধ্যমে বোয়ালমারী থানার পুলিশ সদস্যরা আবারও প্রমাণ করেছেনপুলিশ শুধু আইন প্রয়োগকারী বাহিনী নয়, বরং সমাজের শান্তি নিরাপত্তার নীরব প্রহরী।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক