ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

#

ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল, ২০২৬,  10:57 AM

news image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজারের প্রধান আবদুর রহমান ওরফে শামীম রেজা জাহাঙ্গীর (৬৫) পিটিয়ে নিহত হয়েছেন।

      ১১ এপ্রিল দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড়ে অবস্থিত শামীম বাবার দরবার শরিফে এ সহিংসতা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

       পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম রেজা উচ্চশিক্ষা শেষে দীর্ঘদিন শিক্ষকতা করেন। পরবর্তীতে নিজ এলাকায় ফিরে ফিলিপনগরে একটি আস্তানা গড়ে তোলেন। এর আগে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়ে পুনরায় কার্যক্রম শুরু করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

      ঘটনার দিন সকালে সামাজিক মাধ্যমে শামীম রেজার একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিডিওটিতে কুরআন বিষয়ে তার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একপর্যায়ে মাজারে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি শামীম রেজাসহ অন্তত চারজন আহত হন।

      দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও জনতার সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

     কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, “পুরোনো একটি ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

       এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


ঘটনার পর বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে বলেছে, ধর্ম অবমাননার অভিযোগের বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত, আইন নিজের হাতে তুলে নেওয়া গুরুতর অপরাধ।

     অন্যদিকে ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ’ সারা দেশে মাজার ও দরগাহ সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে একাধিক মাজারে হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই।

      বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক