ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মাহে রমজানে আলফাডাঙ্গায় ক্যাবের লিফলেট বিতরণ উপজেলা বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার নিজ বাসার গ্যারেজে থেকে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা, ভ্যানচালকের চোখে গুরুতর আঘাত স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান আরিফুর রহমান দোলনের ত্রয়োদশ সংসদ নির্বাচন : চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির ‘হ্যাঁ’ ভোটে জনমত গঠনে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশের সাঁকোর নিচে এমপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

”কেন্দ্রীয় সিদ্ধান্তে মনির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার” ফরিদপুরে সুসংবাদ পেলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন

#

ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি, ২০২৬,  7:59 PM

news image

নুর ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা পৌর রাজনীতিতে স্বস্তির বার্তা এসেছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেন-এর বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। ফলে তিনি আবারও স্বপদে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা গঠনতন্ত্র অনুযায়ী পুনর্বিবেচনার প্রেক্ষিতে মনির হোসেনসহ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্য পদসহ পূর্বের সাংগঠনিক অবস্থানে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলে মনির হোসেন দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করা, কর্মী সমাবেশ, আন্দোলন-সংগ্রাম রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত বোয়ালমারী পার্শ্ববর্তী এলাকায় বিএনপি অঙ্গসংগঠনের সাংগঠনিক তৎপরতা জোরদার করবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ ধানের শীষের প্রার্থীর পক্ষে জনসমর্থন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. মনির হোসেন বলেন, “দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানাই। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখতে আগের চেয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করব। স্বেচ্ছাসেবক দলের আদর্শ সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার দলের বিজয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় থাকব।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, এই সিদ্ধান্ত বোয়ালমারীসহ পুরো জেলায় সংগঠনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি মনে করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি গতকাল ২১ জানুয়ারি বিভিন্ন জেলার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা শেষে শাস্তিমূলক সিদ্ধান্তসমূহ পুনর্বিবেচনা করে এই পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি। এর আগে গত বছরের ২৪ জানুয়ারি মনির হোসেন বহিস্কার হন।  

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক