ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

সবাইকে বলে দিয়েছি ধানের শীষের ভোট চাইতে, আমিও ধানের শীষের ভোট চাচ্ছি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৬,  11:34 AM

news image

রিয়াদ মোল্লা: আল হেলালের গত সংখ্যায় "দলীয় প্রার্থীকে বাদ দিয়ে আলফাডাঙ্গা বিএনপি'র একাংশের স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন"  শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু মিয়া বলেন,  আল-হেলাল পত্রিকায় প্রকাশিত তার একটি সংবাদের ছবিতে পেছনে ঢাকা মাইলস্টোন স্কুলের প্লেন দুর্ঘটনার শোকবার্তার একটি পুরোনো ব্যানার দেখা যায়। ব্যানারটি তার ওই স্থানে উপস্থিতিকালে লাগানো ছিল। পরে তিনি সেখান থেকে সরে গেলেও দীর্ঘদিন সেটি অপসারণ করা হয়নি।

          তিনি আরো বলেন, পরবর্তীতে একই স্থানে একজন স্বতন্ত্র প্রার্থী বক্তব্য দেওয়ায় ভুলভাবে এমন ধারণা সৃষ্টি হয়েছে যে তিনি ওই প্রার্থীকে সমর্থন করেছেন।

         এ বিষয়ে শামসুদ্দিন মিয়া ঝুনু স্পষ্টভাবে জানান, তিনি কোনোভাবেই ওই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করেননি। পাশাপাশি তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অফিসটি তার নিজস্ব কোনো অফিস নয় এবং সেটি কার অফিস—সে সম্পর্কেও তিনি নিশ্চিত নন।

        তিনি আরও জানান, বিএনপির নেতা-কর্মী সালাউদ্দিন, রমজান ও দাউদ ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন এবং তিনি নিজেও ধানের শীষের পক্ষেই কাজ করছেন। পাশাপাশি তিনি ধানের শীষের প্রচারের জন্য একটি ওপেন সভায় খাবারের ব্যবস্থা করেছিলেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক