নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর, ২০২৫, 4:35 PM
মনোনয়ন পাওয়ার পর খন্দকার নাসিরুল ইসলাম বলেন - আমরা ঐক্য চাই
আল হেলাল রিপোর্ট: খন্দকার নাসিরুল ইসলাম বলেন, খন্দকার নাসিরুল ইসলামকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা খন্দকার নাসিরের কোন মনোনয়ন নয় । এটি হচ্ছে বিগত ১৭ বছর এই বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙাতে সকল নেতৃবৃন্দ, যেসকল কর্মি ভাই ও বোনেরা নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন তাদের মনোনয়ন এটা ।
খন্দকার নাসিরকে এবং খন্দকার নাসিরের বিপক্ষে কারা মনোনয়ন চেয়েছেন আজ থেকে বিগত ১৭ বছর এই জনপদের কেন মানুষ দেখে নাই । তারা মনোনয়ন চেয়েছেন । আমি মনে করি মনোনয়ন কেউ চাইতে পারেন । তবে দল তো সঠিকভাবে সিদ্ধান্ত নিবে । তবে আমার বিশ্বাস দল সঠিকভাবে নিচ্ছে । তবে যারা আমাদের মনোনয়নের বিরোধিতা করেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বিগত দিনের পাঁচ আগস্টের আগে সক্রিয় না থাকলেও পাঁচ আগস্টের পরে আপনারা খুবই সক্রিয় হয়েছেন । আমাকে হয়তো আপনারা পছন্দ করেননা । বা আমি হয়তো নেতা হিসেবে কর্মি হিসেবে আপনাদের কাছে গ্রহনযোগ্য নই , এটা হতেই পারে । সবাইতো সবাইকে পছন্দ করে না । আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই , যে সক্তি সমর্থন নিয়ে আপনারা গত এক দেড়টি বছর আমাদের বিরেধিতা করেছেন , আমরা যেখানে দলের মিটিং দিয়েছি সেখানে কাউনন্টর মিটিং দিয়েছেন এই মিটিং ভেঙ্গে দেওয়ার জন্য কোন অপচেষ্টা নেই যে না করেছেন । আমরা মিটিং ভাংতে চাইনি । আমরা বার বার আপনাদেরকে আমন্ত্রন জনিয়েছি যে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মনোনয়ন যে পাবে ধানের শীষ যাকে দিবে আমরা তার সঙ্গে কাজ করবো । ওনারা আমার কথা শোনেন নাই। আমরা যদি নামাজের প্রগ্রাম দিয়ে থাকি আমরা যদি দোয়ার প্রগ্রাম ও দিয়ে থাকি সেখানে ওনারা কাউন্টার করেছেন। বিএনপিকে দূর্বল করার চেষ্টা করেছেন । ভুল তো হতেই পারে। ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়(৩য় পৃষ্ঠায় দেখুন ) । শয়তানের তো আর ভুল হয়না । আমি আপনাদের অনুরোধ করি যে সকল ভাইয়েরা আমাদের বিপক্ষে ছিলেন আমাদের বিরোধিতা করেছিলেন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আজকে যদি ধানের শীষ(৩য় পৃষ্ঠায় দেখুন ) জিতে যায় খন্দকার নাসিরুল ইসলাম জিতবেনা জিতবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিতবে বেগম খালেদা জিয়া । যিনি আমাদের সারা দেশের সকল মানুষের হৃদয়ের আসনে প্রতিষ্টিত হয়েছেন তিনি। তিনি এই দেশে গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা যিনি ১৮ বছর এই দেশ ছেড়ে বিদেশ থাকতে বাধ্য হয়েছেন, নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন। ধানের শীষটা জিতলে তারাই জিতে যাবে।
জিতবে আমার নির্যাতিত ভাই এবং বোনেরা। আপনারা বহু শক্তি ব্যয় করেছেন, বহু অর্থ ব্যয় করেছেন, তার কিছু একটা অংশ আজকে ধানের শীষকে বিজয় করার জন্য ব্যয় করেন । দল আপনাদের কথা বহুদিন মনে রাখবে । যারা বিএনপি করেন না অন্য দল করেন, বা অন্য দল করতে বাধ্য হয়েছিলেন তাদেরকে আমি অনুরোধ করব, আসুন বিএনপি কোন অত্যাচারীর দল নয়, নির্যাতনকারী কোন দল নয়, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং আমি ওয়াদা করেছি ও বলেছি, আল্লাহ যদি আমাকে এখানে এমপি নির্বাচিত করেন, এই এলাকার উন্নয়নের জন্যে এই এলাকা পরিচালনার জন্যে নিরপেক্ষভাবে বৈষম্যহীন ভাবে মানুষের জন্য কাজ করতে চাই।
আমাদের পার্শ্ববর্তী পরমেশ্বরদি ইউনিয়ন, শেখর ইউনিয়ন পার্শ্ববর্তী থানার ভাইয়েরা এসে বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন,। এই কয়েকদিন আগেও বলেছি তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। আমরা ওখানে যেতে চাই । সালথা থানার বিভিন্ন গ্রামে যেতে চাই, আমাদের এলাকার বহু মানুষের আত্মীয়—স্বজন ও এলাকায় আছে তাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। তারাও এখানে আসবে, আমরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে চাই। কেউ যেন আমাদের দেখে আতঙ্কিত না হয় এবং উনাদেরকে দেখেও আমাদের এলাকার যে সমস্ত ভাই বোনেরা আতঙ্কিত হয়, ওনাদের এই দায়িত্ব হবে এই আতঙ্ক দূর করার জন্যে।
এখন আমরা জানতে পেরেছি ওনাদের অনেকেই বিএনপি করে, আমরা তো সবাই বিএনপি করি, তাহলে বিএনপি বিএনপি কেন বিরোধ থাকবে? আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আপনাদের পরমেশ্বরদি ইউনিয়নের চরপাড়া তেলজুরির একটি গ্রাম, বহু বাড়িঘর দোয়ার ধ্বংস করে দিয়েছেন আপনারা, বহু মা বোন শীতের রাত্রে তারা ঘরে ঘুমাইতে পারছে না, আসুন দেখুন আপনারা কি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তাদের শেষ সম্বল একটা গরু দুইটা গরু ছিল বা ঘরের ভিতরে দুই মন ধান ছিল চাল ছিল আপনারা সবই নিয়ে এসেছেন, যাওয়ার আগে কথা কম্বল বালিশ কুপিয়ে কুপিয়ে হানাদার বাহিনীর নারকীয়তার প্রভাব বানিয়েছেন ।
আমরা তো আপনাদের ওখানে যাই নাই আপনাদের বাড়িঘর লুন্ঠন করতে যাইনাই । আপনাদের গরু ধরে আনতে যাই নাই তাহলে কেন আপনারা এটা করবেন । আধিপত্ত দেখতে চান আপনার এলাকায় আপনি আধিপত্ত দেখান । দয়া করে আমাদের এলাকয় আসবেন শন্তিপূর্ন সহবস্থনের জন্যে। ব্যবসা বানিজ্য করার জন্যে। কাউকে আঘাত করার জন্যে নয় । দয়া করে কাউকে আঘাত করলে আটোমেটিক্যালি মানুষ ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় কিন্তু ঘুরে দাড়ায় । এই নির্যাতিত মানুষরা যদি ঘুরে দাড়ায় আপনার কিন্তু টিকতে পারনবনা ।
নির্যাতিত মানুষ ঘুরে দাড়ালে পাকিস্থানি হানাদার বাহিনিও টিকতে পারেনি । হাসিনা দীর্ঘদিন রাষ্ট্রে অবৈধ ভাবে থাকার পরে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন । আপনারা তো পাকিস্থানি হানাদার বাহিনি, রাজাকার আল বদল আল সামস বাহিনী। হাসিনার বাহিনীর থেকে শক্তিশালী নন । তাহলে সবচেয়ে ভালো হয় আসুন আমরা সকলে মিলে মিশে থকব । যার যার এলাকয় সে সে থাকবেন।শন্তিপুর্ন সহবাস্থান আমরা চাই ।
ওই এলাকায় যারা মুরব্বি আছেন বিশেষ করে আমদের সংঘাঠনিক সম্পাদক সামা ওবায়েদ রিঙ্কু আমাদের স্নেহভাজন নেত্রী । ওনাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে । ওনাকে আমি অনুরোধ করবো আপনার এলাকার যারা বোয়ালমারী থনার বিভিন্ন ইউনিয়নের এসে হামলা চালায়, কিছুদিন পর পর অত্যাচার নির্যাতন জুলুম করে দয়া করে আপনি তাদেরকে নিয়ন্ত্রন করুন । দয়া করে তাদেরকে শাশন করুন। তাহলে মানুষ আপনাকে ভালো বলবে । আপনার পিতা আমাদের নেতা কে.এম ওবায়দুর রহমান থাকলে আজকে এই সমস্যা হতোনা । কেউ এত বড় সাহস দেখাতে পারতো না। ওবায়দুর রহমানের সামনে এসে বোয়ালমারী থানার বিভিন্ন গ্রাম ইউনিয়ন লুটপাট করে অত্যাচার ,নির্যাতন,জুলুম করতে পারতনা। যাই হোক আমার বক্তব্য দির্ঘাক্ষন করতে চাইনা। আমারা চাই শান্তিপূর্ণ সহঅবস্থান । আমরা চাই ঐক্য ।
আপনারা যারা বিএনপি করেননা অন্য দল করেন তাদেরকেও আমরা বলবো আপনাদের জন্য বিএনপি উন্মুক্ত , মুষ্টিময় কিছু লোক অত্যাচার জুলুম নির্যাতন করেছে, থ্যনার দাললি করেছে । সাধারন মানুষের ঘুম হারাম করেছে । তাদের স্থান তো বিএনপিতে নয় অন্য কোনো দলেও হবে না । আমি বলবো , যারা সাধারন আওয়ামিলীগ করার পরেও আওয়ামিলীগ দ্বারা নির্যাতিত হয়েছেন তাদের জন্যে আমাদের এই দরজা উন্মুক্ত । আমাদের বিএনপি নেতারা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো , আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া মারাত্বকভাবে অসুস্থ। তিনি আজ জীবন মৃত্যুর সন্নিকটে সময় অতিবাহিত করছেন । সারা দেশ ব্যাপি নয় বিশ্বব্যাপি তার জন্য দোয়া হচ্ছে । নরেন্দ্র মোদি সাহেবও কয়েকদিন আগে ব্যাপকভাবে সহায়তার কথা বলেছেন । পৃথিবীর সমস্থ রাষ্ট্রনায়করা একসঙ্গ সাস্থের খোজ নিচ্ছেন । কাতারের গভরœর্মেন্ট ওনার জন্য এয়ার এম্বুলেন্স পাঠিয়েছে । ঢাকা এয়ারপোর্টে এয়ার এম্বুলেন্স অপেক্ষা করছে । যে কোনো সময় বিদেশে লন্ডনে নিয়ে যাওয়া হবে । আমরা কারো সাথে বিরোধ করতে চাইনা । আসুন সবাই মিলে আমরা শান্তিপূর্ণ সহবাস্থান করি । আওয়ামিলিগের যারা আছেন তাদের কোনো আতঙ্ক নাই। ভয়ের কোনা কারন নাই । আপনাদেরকে আমাদের এই দল থেকে আপনাদেরকে আমরা ওয়েলকাম করছি ।
যারা বিগত দিনে নির্যাতিত হয়েছেন আওয়ামিলিগ দ্ধারা তারা বিএনপিতে জয়েন করতে হবে না, তাদের যে কোনো বিপদ আপদ সুখে দু:খে আমাদের বিএনপি এর দায়িত্ব থাকবে সবসময় আপনাদের পাশে থাকবে । এই বিএনপি এমন দলটি করার অন্য কোনো রাজনৈতিক দলের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করার জন্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করে যান নাই । শহিদ রাষ্ট্রপতি এ দেশের উন্নয়নের দ্বার সৃষ্টি করেছিলেন । বেগম খালেদা জিয়া একজন গৃহবধু ছিলেন । ওনার সেই অবস্থান থেকে যেভাবে এই দেশের দায়িত্ব গ্রহন করেছিলেন যেভাবে কঠিনভাবে শক্তভাবে এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন সারা দেশের মানুষের কাছে নয় সারা পৃথিবীর কাছে আজকে খালেদা জিয়ার শাসন ব্যাবস্থা তার দৃঢ় নেতৃত্ব আজকে উল্লেকযোগ্য একটা অবস্থান পেয়েছেন ।
তিনি আরো বলেন সাংবাদিক ভাইদের প্রশ্নের উত্তরের সাথে সাথে আমাদের নেতৃবিন্দের সাথে আমি কথা বললবো দয়া করে কথা শুনবেন । কোথাও কেনো মালা দেওয়া হবে না কোথাও কোনো মিষ্টি খাওয়া খাওয়ি হবে না । মিষ্টি ইনশাআল্লাহ অবশ্যই খাবেন আল্লাহ আপনাদের আগে কামিয়াবি করুন । আপনার বিজয়ি হবেন তখন মিষ্টি খাবেন । তখন মালা দেবেন। মালা নিবেন এমন কোনো আচরণ করবেননা যারা আপনাদের প্রতিপক্ষ হিসেবে ছিলো তারা যেন আপনাদের মাধ্যমে আঘাত না পায় ।কষ্ট না পায় । আপনারা যেহেতু মনোনয়ন পেয়েছেন আপনদেরকে আজকে সবচেয়ে সহনসীত্ল, ধৈয্যশিল হতে হবে । উপজেলা এবং পৈার বিএনপি নেতৃবিন্দদেরকে বলবো কালকে না হয় পরশু মেহেরবানি করে দ্রুত আপনারা এখানে বসে নির্বাচন পরিচালনা করার জন্যে প্রত্যেক ইউনিয়ন বা প্রত্যেক ওয়ার্ড নির্বাচনের যে ইউনিট কমিটি হবে সে কমিটি আপনারা করে ফেলবেন । তাই খুব দ্রুত নির্বাচন হবে ইনশাআল্লাহ । তাই প্রত্যেকটা বাড়িতে,বাড়িতে, গ্রামে গ্রামে আমাদের কর্মি ভাইবোনদের পাঠতে হবে ।
ভোটের জন্যে বড় কোনো মিটিং হবে না আর যারা আমাদের সঙ্গে ছিলেননা বিপক্ষে ছিলেন নিজেরা একটু জেলাস ফিল করেছেন আপনারা বিএনপি করেন আমরাও বিএনপি করি আসুন সকলে মিলে আমরা দেশের মাতা বেগম খালেদা জিয়ার শপ্ন পূরন করি । যে কোনো মূল্যে আমরা ধানের শীষকে জিতাব । ধানের শীষ জিতলে খন্দকার নাসির ইসলাম নয় জিতবেন আপনারা সকলে ।