ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

মনোনয়ন না পেয়ে ঝুনু মিয়া বলেন মনোনয়ন অনৈতিকভাবে চেয়ারপার্সনকে ভুল বুঝিয়ে আনা হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  4:36 PM

news image

আল হেলাল রিপোর্ট: ফরিদপুর —১ আসনে মনোনয়ন চূড়ান্ত করার পর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা দেশদরদী জনগনের দরদী জনগনের মাতা তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছেন । এই সময় আপনারা দূর্নীতি করছেন। আমাদের মানতে হবে বেগম খালেদা জিয়াতো আমাদের কারনেই দেশ ছেড়ে যান নাই। নাকি ভুল বলছি? তার একটি সন্তান বিদায় নিয়েছেন, আর একটি সন্তান আছে । উনিতো বলতে পারতেন আমি আমার সন্তানের কাছে যাবো উনি সেটা যাননি । সেই ক্ষোভ, সেই দু:খ , সেই কষ্ট নিয়ে আমাদের(৩য় পৃষ্ঠায় দেখুন )  দুজনকেই (তারেক জিয়া) ধমক দিয়েছিলেন আমরা কীসের রাজনীতি করি । উনি আবার প্রশ্ন করেছিলেন আপনাদের সমস্যা কোথায় । আমি তখন বলেছিলাম, আমাদের কেনো সমস্যা নেই।     প্রশাশনকে আমরা অনুরোধ করেছিলাম প্রশাশন আমাদের যায়গা নির্ধারন করে দিয়েছেন । ওয়াবদার মোড়ে আমাদের অফিসের সামনে ৭ ই নভেম্বর সিপাহি বিপ্লব দিবস উদযাপন করবো আমরা। উনি (খন্দকার নাসিরুল ইসলাম)করবে চৌরাস্তায়। আমাদের অনুষ্ঠান এর শেষের পথে আমাদেরকে অতর্কিতভাবে মোহাম্মাদপুর,ফরিদপুর থেকে ভাড়াটিয়া গুন্ডা অগ্নিয়াস্ত্রসহ আমাদেরকে হামলা করেছিলেন ।      উনি নির্লজ্জ বেহায়ার মতো বললেন, আমাদের কোনো লোক গেন্জাম করে নাই। আমি কোনো গেন্জাম পছন্দ করি না । এই হলো আমাদের  নেতাদের চরিত্র। আমি মিথ্যা কথা খুব কম বলতে পারি । যার কারনে বক্তা বেশি ভালো না আমার নেতা সবাই জানেন আমার তো অনেক ভালো ভালো বক্তা আমার কাছে আছে । আমি বক্তা ভালো না। কিন্তু আমি চ্যালেন্জ করে বলতে পারি আমি কোনো মিথ্যা কথা বলি না মিথ্যার কোনো আশ্রয় আমার কাছে নেই । আপনারা সবই জানতে পেরেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমান এর উত্তরসুরি উনি আরেকটি প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনারা কী করতে চাচ্ছেন ? আমরা বলেছিলাম যে আপনি যেটা করবেন আমি সেটা মেনে নিব । আমাদের উপর বিভিন্ন সময় জেলা এবং কেন্দ্র থেকে অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দিয়েছে ।     একবার কমিটি ভাঙ্গা হয়েছে , আর একবার কমিটি চাপিয়ে দিয়ে কমিটি করা হয়েছে। তার মধ্যে ৭০—৭৫ জন আওয়ামিলীগ এর নেতারা ঢুকেছে । আমি নেতার সামনে বলেছিলাম , আওয়ামিলীগ এবং জামাতের কোন ভোট আমাদের লাগবে না । আমাদের বিএনপি তিনটা থানায় সুন্দরভাবে শক্তিশালি । আমাদের দলের নোতারা রয়েছেন তাদেরকে নিয়ে কমিটি করলে আমাদের দলটি ভবিষ্যতের জন্য আরো শক্তিশালি হবে। আর উনি বলেছিলেন নির্বাচনের সার্থে নির্বাচনের প্রয়োজনে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আওয়ামিলীগ এর কিছু নেতৃবৃন্দ নিয়ে আমি কমিটি করেছি । 

        আমি বলেছিলাম আমার কোনো লোক লাগবে না । আমি আমার বিএনপি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি মনোনয়ন চাচ্ছি এবং রাজনীতিতে খুব দ্রুত গতিতে আমাদের মনোনয়ন যদি এখানে ডিক্লিয়ার না দেন আমাদের ভিতর অনেক সহিংসতা হচ্ছে । আমি আশা করবো আপনি আমাদের মনোনয়নটা ডিক্লিয়ার করে দেন । উনি বলেছিলেন, এখন আমার মা মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছে। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর সঙ্গে পা›জা লড়ছে । উনি একটু সুস্থ হোক আপনারা ধোর্য ধরেন । আপনারা সহিংশতা বাদ দেন , আমি আপানাদের মনোনয়নের ব্যাবস্থা করে দিব । 

       আমি ওনার কাছে আরও বলেছিলাম , ৫ আগস্ট এর পরে আমরা পথে র‌্যালি করি তখন র‌্যালি ভেঙ্গে দিয়েছিলেন আমাদের ৩০ টি মটোরসাইকেল ভেঙ্গে দিয়েছিলেন । এবারও ৭ ই নভেম্বর উদযাপন করতে গেলে উনি সহিংসতা করেছিলেন ,আমরা করিনি। আমাদের ৩০টি মেটোরসাইকেল আগুন দিয়েছে , আমাদের অফিস ভাংচুর করেছেন ।আপনাদের ছবি ভেঙ্গে দিয়েছেন আমাদের ওই বিল্ডিংটাতে অনেক ক্ষতিগ্রস্থ করেছন । শুধুমাএ ফরিদপুর নেতৃবৃন্দ বাংলাদেশের ভিতরে কমিটি পলিটিক্স করেন । আর বাংলাদেশে কোথাও কমিটি রাজনীতি নেই । স্পষ্ট ভাষায় বলে দিলাম এই কমিটি রাজনীতি বন্ধ করার। নাহলে আমার এই তিন থানার রাজনীতির বিএনপি এর কোনো অস্তিত্ব থাকবে না । বিলিন হয়ে যাবে । তাকে আমরা হারিয়ে ফেলব ।

       আমি আপনাদেরকে অনুরোধ করবো , এই মনোনয়টা অনৈতিকভাবে চেয়ারপারপনকে ভুল বুঝিয়ে আনা হয়েছে । আল্লাহ রব্বুর আলামিন যদি আমাদের সহায় থাকেন , আসলে আল্লাহপাক তো শয়তানকে অনেক উপরে উঠিয়েছেন শয়তানকে তো সবশেষে শেষ করেছেন । আমাদের তিন থানা বার বার ক্ষতিগ্রস্থ হচ্ছে । আপানারা দয়া করে ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আমাদের ফসল আমরা ঘরে তুলব । তবে আমরা যদি আমাদের কমিটি সংশোধন করা না হয় আমাদের সাথে যে অত্যাচার হয়েছে, মাইক্রো এবং মটরসাইকেল এবং এবার যে অত্যাচার হয়েছে ৭ই নভেম্বর এই সব সংসোধন না হওয়া পর্যন্ত আমরা অরিজিনাল জতীয়তাবাদি কেউ নির্বাচনে নামবো না । আমদের প্রত্যেকটা ইউনিয়নে ,গ্রামে গ্রামে যে সমন্ত নেতৃবিন্দ রয়েছেন প্রত্যেককেই নিস্বার্থভাবে আমরা দল করে থাকি। আমাদের দলের যে ক্ষতি করা হয়েছে আমাদের নেতাদের যে ক্ষতি করা হয়েছে এই ক্ষতিগুলো জেলার নেতৃবিন্দ এবং যারা হুকুম দিয়ে নির্দেশ দিয়ে এবং মদদ দাতা যারা করিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর বিচার থাকবে। এদের সমোচিত জবাব আমরাই এই নির্বাচনের আগে ইনশাআল্লাহ দিব । 

     আপনাদের কাছে আহব্বান করি আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। কোনো কথায় কেউ কান দিবেন না। সরাসরি আমাদেরকে এবং আমাদের নেতাদের বলবেন । আমি আপনাদের আহব্বান করবো আমরা ন্যায়ের পথে আছি। সত্যের পথে আছি। আন্দোলন মিটিং মিছিল সমস্ত কিছু আমরা বিরোধী দলের সময় শেখ হাসিনার সময় আমরা নির্যাতিত হয়েছি । আমরা জেলে গিয়েছি ফরিদপুর নিয়ে পর্যন্ত আটকে রাখছে। আমরা ভয় পাবো না । জিয়ার সৈনিক কখোনোও ভয় পায়না  । তাই আপনাদের আহব্বান করবো আপনারা ঠান্ডা মাথায় স্থির হয়ে চলবেন । আমার নামে যদি কখনোও কোন অভিযোগ শোনেন দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন। দয়া করে আমার নেতৃবৃন্দ যারা রয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ।  আমরা যা কিছু করার আপনাদের পরামর্শক্রমে নেতৃত্বে নিয়ে আপনাদের সাথে নিয়ে সবকিছু করবো।


logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক