ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীর সাতৈর মাঠে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল

#

আব্দুল মতিন মুন্সি

০৬ ডিসেম্বর, ২০২৫,  12:44 PM

news image

উত্তর বোয়ালমারী (ময়না, ঘোষপুর, সাতৈর, দাদপুর ও বোয়ালমারী ইউনিয়ন) আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।


দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবজাল খান পলাশ এবং যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু।


এছাড়া মধুখালি উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান আব্বাস ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু বক্তব্য রাখেন।


উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ, ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ খান রাব্বি সহ উত্তর বোয়ালমারীর পাঁচ ইউনিয়নের নেতাকর্মী।


নেতৃবৃন্দ দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন, এবং অনুষ্ঠানটি এক মহাসমাবেশের আকার ধারণ করে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক