ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

#

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  7:13 PM

news image

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনি ক্যাম্পে গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে একটি নির্বাচনি ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সময়মতো আগুন নেভানো না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা।
ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক