ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

বাংলাদেশের জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার চেষ্টা

#

ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর, ২০২৫,  2:34 PM

news image

কামরুল ইসলাম: দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন কার্যক্রম পরিচালনাকারী স্বনামধন্য প্রতিষ্ঠান NGlobal এবং মুসলিম মিডিয়া ক্লাব এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ভিশনকে সামনে রেখে এই চুক্তি শ্রমবাজারের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার সঙ্গে বাংলাদেশের মানবসম্পদকে সংযুক্ত করার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাপী বর্তমানে মধ্যপ্রাচ্য, ইউরোপ, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দক্ষ manpower-এর উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে—বিশেষ করে construction, caregiving, hospitality, agriculture, ICT এবং industrial automation সেক্টরে। আন্তর্জাতিক সংস্থাগুলোর গবেষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে গালফ অঞ্চলে প্রায় ৩৫ লাখ, ইউরোপে ২৫ লাখ, দক্ষিণ কোরিয়া ও জাপানে ৮ লক্ষের বেশি নতুন বিদেশি কর্মীর চাহিদা তৈরি হবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষতা উন্নয়নই হতে পারে এখন সবচেয়ে কার্যকর এবং সময়োপযোগী সমাধান।


চুক্তির অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, Advisor- Interisland Training and Testing Center, Chairman- DI Developers Ltd, Director- JTC Employment Agency(RL-1343), Managing Director- NGlobal Ltd জনাব ইমতিয়াজ হোসেন। তিনি বলেন—“বাংলাদেশের যুবসমাজকে শুধুমাত্র সার্টিফিকেট-নির্ভর শিক্ষার গণ্ডি থেকে বের করে বাস্তবমুখী স্কিল ট্রেনিং-এর মাধ্যমে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে তারা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করবে। দক্ষতা উন্নয়নই এখন বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”


আন্তর্জাতিক অভিবাসন গবেষণা, নীতি বিশ্লেষণ ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের গর্ব NGlobal-এর সিইও আন্তর্জাতিক গবেষক জনাব রাইসুল ইসলাম মুরাদ তার বক্তব্যে বলেন—“বিশ্ব শ্রমবাজার দ্রুত বদলে যাচ্ছে। বাংলাদেশ যদি দক্ষ জনশক্তি প্রস্তুত করতে পারে, তবে কেবল রেমিট্যান্সই বাড়বে না—বাংলাদেশ হবে বিশ্বব্যাপী manpower supplying nation হিসেবে একটি শক্তিশালী অবস্থানে। সেজন্য NGlobal সরাসরি বাংলাদেশের অভিবাসন নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৃহত্তর শ্রমবাজারে কর্মসংস্থানের রোডম্যাপ তৈরি করছে। আমাদের লক্ষ্য—বাংলাদেশের প্রতিটি বেকার যুবক-যুবতীকে প্রকৃত কাজ শেখানো, সার্টিফাই করা এবং বিশ্বমানের ট্রেনিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক জব মার্কেটে প্রতিযোগিতায় সক্ষম করা।”


ফরিদপুর বোয়ালমারীর মুসলিম মিডিয়ার কর্ণধার ও বোয়ালমারী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রিজাউল হক বলেন—“বেকারত্ব কোনো অভিশাপ নয়, যদি সঠিক স্কিল উন্নয়ন করা যায়। NGlobal-এর মডেল অনুযায়ী ট্রেনিং, সার্টিফিকেশন এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য দেশেও বিদেশে যথোপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা সম্পূর্ণ সম্ভব।”


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে NGlobal-এর স্কিল ট্রেনিং কার্যক্রম বিস্তারের মাধ্যমে যুব সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন কাঠামোকে আরও শক্তিশালী করার যে দৃষ্টিভঙ্গি—এই চুক্তি সেই লক্ষ্যকে আরও এক ধাপে এগিয়ে নিল। বিশ্বব্যাপী শ্রমশক্তির চাহিদা বাড়ছে, বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী দশকে দেশটি দক্ষ জনশক্তি রপ্তানির অন্যতম শীর্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।


logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক