ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালপুর দাখিল মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য ইরানের বন্দর অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায় নতুন সংযোজন: চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেলের বড় চালান ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২ জন কুকুরকে কামড়ে নিলো কুমির: ঘটনা তদন্তে প্রশাসন, মরদেহের নমুনা পাঠানো হলো ঢাকায় কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত

ফরিদপুর-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  10:19 AM

news image

বোয়ালমারী ও মধুখালী সংবাদদাতা: নির্বাচনের তারিখ নিকটবর্তী হওয়ার সাথে সাথে ৩ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা লক্ষ্য করা যা”েছ।
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী) এ অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দিতা হয়েছে বিএনপির সাথে। এবার আওয়ামী লীগ নির্বাচনের না থাকায় সেই চিত্র পাল্টে গেছে। মুখোমুখি হয়েছেন বিএনপি এবং জামায়াতের প্রার্থী। শেষ বেলায় এসে একজন স্বতন্ত্র প্রার্থী লড়াইয়ে যুক্ত হওয়ায় ভোটাররা ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে।
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসির ইসলাম। তিনি কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি। দলের একনিষ্ঠ কর্মী হওয়ায় বিভিন্ন সময় প্রতিপক্ষের মামলা হামলার শিকার হয়েছেন তিনি। তার প্রতিপক্ষ রয়েছে নিজ দলের মধ্যেও। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য অংশের সাথে তার বিরোধ চলে আসছে। এই অংশের নেতৃত্বদানকারী বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুসহ তিন নেতাকে ৬ ফেব্রুয়ারি বহিষ্কার করা হয়েছে। বিজয়ের ব্যাপারে তিনি প্রচন্ডরকম আশাবাদী। কর্মী বাহিনী নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়া”েছন।
বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা। ২৪ এর জুলাই বিপ্লবের পর তিনি দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় এসেছেন। ফাঁকা মাঠে নির্বিঘ্নে তিনি নেতা নেতা কর্মীদের সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছেন। মাঠে আওয়ামী লীগ না থাকায় তিনি নির্বাচনী যুদ্ধ শক্তিশালী হয়ে উঠেছেন। বিজয়ের ব্যাপারে তিনিও প্রচন্ডরকম আশাবাদী।
স্বতপ্রার্থী আবুল বাশার খান। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। অল্প সময়ের মধ্যে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। রাজনৈতিক মেরুকরণের অনেক ভোট পাওয়ার আশাবাদী তিনি। ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। অর্থশালী এই প্রার্থীর ফুটবল মার্কা ভোটারদের কাছে পরিচিত হয়ে উঠছে। আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের কিছু ভোট তার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিজয়ের ব্যাপারে তিনিও যথেষ্ট আশাবাদী।
নির্বাচনে আলোচনায় থাকা আরেক স্বতন্ত্র প্রার্থীর নাম আরিফুর রহমান দোলন। তিনি বোয়ালমারী, মধুখালী এবং আলফাডাঙ্গা এলাকায় ব্যাপকভাবে পরিচিত। বিত্তশালী এই প্রার্থী ঢাকা টাইমসের সম্পাদক। একজন জুলাই যোদ্ধার হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে তার নির্বাচন কার্যক্রম ¯’গিত রয়েছে। ফলে তার ভক্তরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
ফরিদপুর ১ আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে অন্যরা হ”েছন, হাসিবুর রহমান অপ, ডাক্তার গোলাম কবির, সুলতান আহমদ, মৃন্ময় কান্তি দাস ও আব্দুর রহমান জিকো।
এ আসনে মোট ভোটের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার ৫৫৬ টি । এবং হিজড়া ভোট ১ টি। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৯৭টি এবং ভোট কক্ষ ১০০৬টি।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক