ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

নিজ দল বিএনপি করেও অন্য প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে বোয়ালমারীতে দুই নেতা আটক

#

আব্দুল মতিন মুন্সি

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  12:05 PM

news image

বোয়ালমারী প্রতিনিধি : বোয়ালমারী উপজেলায় নিজ দল বিএনপির রাজনীতি করেও অন্য এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে দুই নেতাকে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে।  ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

        স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া এবং বোয়ালমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিত সম্প্রতি একটি এলাকায় গিয়েফুটবল প্রতীকের এক প্রার্থীর পক্ষে ভোট চান। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি সমর্থক সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

       অভিযোগ রয়েছে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তারা প্রকাশ্যে ভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন।  সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাদেরকে কিছু সময়ের জন্য আটক রাখা হয় বলে জানা গেছে।

       ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

      একজন স্থানীয় বিএনপি সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বলেনদলের পরিচয়ে রাজনীতি করে আবার অন্য প্রতীকের জন্য ভোট চাইলে তো প্রশ্ন উঠবেই। এজন্যই মানুষ প্রতিবাদ করেছে।”  বিষয়ে জাহাঙ্গীর আলম মুকুল মিয়া বিশ্বজিতের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

   স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেনঘটনার বিষয়ে আমাদের কাছে মৌখিকভাবে তথ্য এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি উত্তেজনা তৈরি করতে পারে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক