ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ধানের শীষের প্রার্থীর পক্ষে বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত

#

আব্দুল মতিন মুন্সি

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:56 AM

news image

আব্দুল মতিন মুন্সী :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বোয়ালমারী উপজেলা পৌর শাখার উদ্যোগে এক বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

        ফেব্রুয়ারি, বোয়ালমারী স্টীল পট্টি এলাকায় বিকাল ৩টায় এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।

        প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্দুল হুদা, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আল-আমিন, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেনমো মোজাম্মেল হোসেন মিঠু আহবায়ক ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দল।

         সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ মনির হোসেন, আহ্বায়ক, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দল, এবং সঞ্চালনা করেন মোঃ জাকির হোসেন চৌধুরী, সম্পাদক, বোয়ালমারী উপজেলা  স্বেচ্ছাসেবক দল।

            বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা, ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জনমত গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন। তারা জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিটি কেন্দ্রে জয় নিশ্চিত করা সম্ভব। সমাবেশে উপস্থিত নেতাকর্মী সমর্থকরা নেতাদের বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উদ্দীপনা আরও জোরদার হয়।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক