ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৩জন বহিষ্কৃত

#

ডেস্ক রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  1:09 PM

news image

স্টাফ রিপোর্টার: ফরিদপুর ১ আসনের বিএনপির দলীয় প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে কাজ না করে গোপনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বোয়ালমারী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক সাংগঠনিক
সম্পাদক মজিবুর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বহিষ্কৃতরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। আরো যারা দলীয় প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও দল থেকে বহিষ্কৃত করা হবে।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক