ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

তারেক রহমানকে দেখতে ধানের শীষ গায়ে জড়িয়ে সমাবেশ মাঠে সেলিম

#

ডেস্ক রিপোর্ট

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  12:10 PM

news image

ফরিদপুর সংবাদদাতা : প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন এবং জনসভা ঘিরে জনতার ঢল নেমেছে ফরিদপুরে। পুরো জেলাজুড়ে চারিদিকে শুধু লোকে লোকারণ্য। সকাল থেকে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
৪ ফেব্রুয়ারি ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
কেউ দলের পতাকা হাতে, কেউ পতাকা সংবলিত টুপি পরে, আবার কেউ কেউ গায়ে ধানের শীষ জড়িয়ে সমাবেশস্থলে এসেছেন। এর মধ্যে সেলিম মন্ডল একজন। পুরো শরীর জুড়ে ১০ কেজি ধানের শীষ জড়িয়ে শরীয়তপুর থেকে এসেছেন সেলিম।
সেলিম মন্ডল বলেন, শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে আজ ভোরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এসেছেন তিনি। তারেক রহমানকে সভামঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাকডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কাণ্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ চান তিনি।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক