ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ

#

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  7:12 PM

news image

ভাঙ্গা সংবাদদাতা: ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
৩ ফেব্রুয়ারি আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
আহত নূর আলম মুন্সী জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে রওয়ানা হন। পথে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক