ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

গোইলবাড়ি বাজারে ইলিয়াস মোল্লার জনসভায় বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপস্থিতি

#

আব্দুল মতিন মুন্সি

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:52 AM

news image

আব্দুল মতিন মুন্সী : আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোইলবাড়ি বাজারে অনুষ্ঠিত হলো ১১ দলীয় জোট প্রার্থী অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লার এক নির্বাচনী জনসভা।

      জনসভাটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তা প্রাণবন্ত হয়ে ওঠে।

       সভায় উপস্থিত ছিলেন এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ এবং সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি জেলা শাখার সদস্য শেখ লিটন ও নেতা সামির আহমেদ।

           জনসভায় আরও অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলফাডাঙ্গা শাখার প্রধান সমন্বয়ক রায়হান রনি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় যোগ দেন।

           বক্তারা তাদের বক্তব্যে জোট প্রার্থী অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই জোটবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

          জনসভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক