ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

হাত বেঁধে লুট ৮ লাখ টাকার মালামাল: আলফাডাঙ্গার ডাকাত ধরা পড়ল খুলনায়

#

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  7:11 PM

news image

আলফাডাঙ্গা সংবাদদাতা : আলফাডাঙ্গার আলোচিত ডাকাতি মামলায় মেহেদী খান (৩৩) নামে এক আসামিকে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে গ্রেফতার হওয়া ওই আসামির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
০৩ ফেব্রুয়ারি খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গার বেজিডাঙ্গা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মেহেদী খান (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি নড়াইল জেলার বাসিন্দা হলেও তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ জানুয়ারি বেজিডাঙ্গা এলাকার একটি বসতবাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রবেশ করে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ আনুমানিক ৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০৪, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠান।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার অন্যতম আসামি মেহেদী খানকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মেহেদী খানের বিরুদ্ধে ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক