ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

সহস্রাইল পশুর হাট নিয়ে উত্তেজনা, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে মীমাংসা

#

নিমাত উল্লাহ

১৫ মে, ২০২৬,  12:08 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ হস্তক্ষেপে দীর্ঘ বৈঠকের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসা করা হয়।

          জানা যায়, সহস্রাইল বাজারের পশ্চিম পাশে প্রথম পক্ষ সরকারি ইজারা নিয়ে পশুর হাট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে, অপরদিকে দ্বিতীয় পক্ষ বাজারের পূর্ব পাশে আখ সেন্টার সংলগ্ন এলাকায় পৃথকভাবে পশুর হাট বসানোর উদ্যোগ নেয়। এ সময় তারা মাইকিং এবং গরু বাঁধার জন্য খুঁটি পুঁতে রাখে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

        বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল-হেলাল প্রতিনিধি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাকিবুল হাসান-কে অবগত করলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শিব্বির আহমেদ-কে ঘটনাস্থলে উপস্থিত হন।

        ঘটনাস্থলে গিয়ে এসিল্যান্ড উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেও তাৎক্ষণিক সমাধানে পৌঁছাতে না পারলে রাত ১০টার দিকে সংশ্লিষ্ট সবাইকে ভূমি অফিসে ডাকা হয়। পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় উপজেলা প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ নেওয়া হয়।

          উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাকিবুল হাসান এবং ওসি মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে দীর্ঘ আলোচনা শেষে রাত প্রায় ১টার দিকে বিষয়টির মীমাংসা হয়।

       এ সময় প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে সরকারি ইজারাকৃত নির্ধারিত স্থানে একসঙ্গে শান্তিপূর্ণভাবে পশুর হাট পরিচালনার আহ্বান জানানো হয়। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক