ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

সদরপুরের চরাঞ্চলে দুর্যোগ সহনশীলতা জোরদারে ১৬ পরিবার পেল কাঠের নৌকা

#

ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর, ২০২৫,  12:07 PM

news image

Al-Helal Report: ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খা নদীবেষ্টিত দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত মানুষের দুর্যোগ সহনশীলতা বাড়াতে কাঠের তৈরি নৌকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলা প্রশাসন চত্বরে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশন-এর সহযোগিতায় জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় এ নৌকা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের মোট ১৬টি উপকারভোগী পরিবারের মাঝে কাঠের নৌকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌকা বিতরণ করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। তিনি বলেন, “নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌকা শুধু যাতায়াতের মাধ্যম নয়, দুর্যোগকালে এটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল-মামুন শাহ, সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উত্তরণ সংস্থার প্রতিনিধি মোছা. চামেলী আক্তার, প্রণব কুমার দাস ও আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, পদ্মা ও আড়িয়াল খা নদীর তীরবর্তী এসব চরাঞ্চলে প্রতি বছর বন্যা ও নদীভাঙনের ঝুঁকি থাকে। দুর্যোগ মোকাবিলায় নৌকা বিতরণ কার্যক্রম স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও জরুরি পরিস্থিতিতে বড় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক