ডেস্ক রিপোর্ট
২৬ জুন, ২০২৬, 7:35 PM
সংসদ সদস্য হেলেন জেরিন খানকে ঢাকাস্থ ফরিদপুর সমিতির শুভেচ্ছা
মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান-কে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ফরিদপুর সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাজধানীর সরকারি বাসভবন ন্যাম ভবনে সমিতির পক্ষ থেকে নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরিদপুর সমিতির সভাপতি এ এস এম রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান লাকু, মাহমুদুল রাজিব স্বপন, প্রকৌশলী বিল্লাল হোসেন, আলামিন হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সমিতির নেতারা সংসদ সদস্য হেলেন জেরিন খানের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য ঢাকাস্থ ফরিদপুর সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।