ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালী, ফরিদপুরে শোকের মাতম

#

নিমাত উল্লাহ

১১ এপ্রিল, ২০২৬,  3:06 PM

news image

লেবাননে ইসরায়েলের হামলায় দিপালী খাতুন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দেশটির রাজধানী বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে।

        নিহত দিপালী খাতুন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের চর শালেপুর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শেখ মোফাজ্জলের মেয়ে।

          নিহতের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

       চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম রেজা জানান, খবর পেয়ে তারা দিপালীর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন। বর্তমানে পুরো পরিবার শোকে স্তব্ধ।

         দিপালী খাতুনের ছোট বোন লাইজু খাতুন জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে দিপালী কাজের উদ্দেশ্যে লেবাননে যান। সেখানে তিনি একটি বাসায় কর্মরত ছিলেন। সর্বশেষ ৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে ফোন ও ইন্টারনেটে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

            তিনি আরও জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলেও দিপালীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে দিনগত রাত ১টা ৩৭ মিনিটে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

             লাইজু খাতুন বলেন, ‘আমার বোন যেখানে থাকতেন, তার পাশের একটি মুদি দোকান থেকে তিনি কেনাকাটা করতেন এবং বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাতেন। হঠাৎ এমন সংবাদে আমরা বাকরুদ্ধ।’

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক