ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

#

নিমাত উল্লাহ

৩১ মে, ২০২৬,  3:08 PM

news image

ফরিদপুরের সালথা উপজেলায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাত প্রায় ১০টার দিকে উপজেলার কামাইদিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে জয়-পরাজয় এবং বাজির টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ইমারত মোল্লা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মো. বাবলুর রহমান খান বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা 

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক