ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

রেললাইনের পাশে কাপড় শুকাতে দিয়েছিলেন বৃদ্ধা, আনতে গিয়ে মৃত্যু

#

নূর ইসলাম

২৩ জানুয়ারি, ২০২৬,  1:53 PM

news image

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার চতুল গ্রামে ঘটনা ঘটে।

নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্লার স্ত্রী। বোয়ালমারীতে ছেলের সঙ্গে তিন বছর ধরে ভাড়াবাড়িতে বসবাস করতেন তিনি।

নিহতের ছেলে আনিসুর রহমান জানান, রেললাইনের পাশে বাঁশের আড়ায় কাপড় শুকাতে দিয়েছিলেন আনজিরা বেগম। তিনি কাপড় আনতে গিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার হোসেন জানান, রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

রাজবাড়ি রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক