ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

রেলওয়ের জায়গায় বালু ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগ

#

তৈয়বুর রহমান কিশোর ‎বোয়ালমারী, ফরিদপুর

২০ ডিসেম্বর, ২০২৫,  8:22 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারের পাশে মাদরাসা সংলগ্ন রেলওয়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তালমা রেলওয়ে এলাকার পাশে বসতবাড়ি নির্মাণ করে স্থানীয় দেলোয়ার মাতুব্বর রেলওয়ে কর্তৃপক্ষের লোকদের ম্যানেজ করে রেলওয়ের একাধিক জায়গা অবৈধভাবে দখল করেছে। বর্তমানে তালমা বাজারের পাশের মাদরাসা সংলগ্ন এলাকার একটি ড্রেন বন্ধ করে রেলওয়ের জায়গা দখল করে সেখানে বালু ভরাট করেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো হলেও, তারা ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রেলওয়ের জায়গা দখল করে বালু ভরাট করার বিষয়ে দেলোয়ার মাতুব্বর বলেন, আমি রেলওয়ের সরকারি জমি কৃষি কাজের জন্য লিজ নিয়েছি। জায়গাটি ডোবা (নিচু) হওয়ায় বালু দিয়ে ভরাট করেছি। এখন এই জায়গার নামে ব্যবসায়িক লিজ আনবো।

তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘রেলওয়ের জায়গায় বালু ভরাট করায়, তালমা বাজারের একটি ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। তালমা বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ সময় রেলওয়ের জায়গা লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক এবং স্হানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের জায়গা দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি দখল করেছে। ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার মুঠোফোনেও যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, ‘ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এছাড়া রেল কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা চাই, তবে তাদর সহযোগিতা করা হবে। তবে, অচিরেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তা।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক