ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

যৌনপল্লী থেকে নারীর মরদেহ উদ্ধার

#

ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর, ২০২৫,  6:44 PM

news image

আল-হেলাল রিপোর্ট : ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের যৌনপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা যায়।

পুলিশ যৌনপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাসরিন যৌনপল্লীতে তার ভাড়া ঘরে ঘুমাতে যান। এরপর তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, ‘নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্ত ছিল। সে হয়ত অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক