ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মানবিক সেবায় আরও সক্রিয় ভূমিকার প্রত্যয় নবনির্বাচিত দলনেতা মো.আজাদ মুন্সী

#

আব্দুল মতিন মুন্সি

২৮ ডিসেম্বর, ২০২৫,  12:29 PM

news image

আব্দুল মতিন মুন্সী  :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ফরিদপুর জেলা ইউনিটের আওতাধীন বোয়ালমারী উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নে যুব সমাজকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির মেয়াদ ১৬ ডিসেম্বর ২০২৫ ইং থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত কার্যকর থাকবে।

নবগঠিত কমিটিতে মোঃ আজাদ মুন্সি-কে দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে। উপ-দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন রনি রায় (উপ-দলনেতা–০১) ও আফরিদা আক্তার নূহা (উপ-দলনেতা–০২)। নতুন এই নেতৃত্বের মাধ্যমে বোয়ালমারী উপজেলায় যুব রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

মোঃ মিশকাত শরীফ (বিভাগীয় প্রধান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ),

সালমান বিন ইনামুল (বিভাগীয় উপ-প্রধান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ),

রবিউল (বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম),

মুসলিমা হিমু (বিভাগীয় উপ-প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম),

লিয়া (বিভাগীয় প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ),

রিফাত (বিভাগীয় উপ-প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ),

আশিকুর রহমান (বিভাগীয় প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান),

সালমান (বিভাগীয় উপ-প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান),

রাব্বি (বিভাগীয় প্রধান, স্বাস্থ্যসেবা),

লিজা (বিভাগীয় উপ-প্রধান, স্বাস্থ্যসেবা),

জান্নাতি (বিভাগীয় প্রধান, তহবিল সংগ্রহ) এবং

জোবায়ের (বিভাগীয় উপ-প্রধান, তহবিল সংগ্রহ)।

এছাড়া বোয়ালমারী উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন পাবেল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএলও), বোয়ালমারী এবং মোঃ আমিনুল ইসলাম, যুব প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফরিদপুর ইউনিট।

নবনির্বাচিত দলনেতা মোঃ আজাদ মুন্সী এ প্রসঙ্গে বলেন,

“বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি মানবিক ও ঐতিহ্যবাহী সংগঠনের বোয়ালমারী উপজেলা যুব দলের নেতৃত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিশ্বাস করি, দলগত প্রচেষ্টার মাধ্যমে আমরা দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়াতে, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে পারব। বোয়ালমারীর প্রতিটি যুবক-যুবতীকে মানবতার সেবায় যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন,

“ফরিদপুর জেলা ইউনিট ও কেন্দ্রীয় যুব নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে যুব রেড ক্রিসেন্টের আদর্শকে আরও সমুন্নত রাখাই আমাদের অঙ্গীকার।”

ফরিদপুর জেলা ইউনিটের যুব প্রধান মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত এই কমিটি বোয়ালমারী উপজেলায় দুর্যোগ মোকাবিলা, মানবিক জরুরি সাড়া, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এই নতুন কমিটির মাধ্যমে বোয়ালমারী উপজেলায় মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং যুব সমাজ সামাজিক দায়বদ্ধতায় আরও বেশি অনুপ্রাণিত হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক