ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মে দিবসে বোয়ালমারীতে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

#

আব্দুল মতিন মুন্সি

০১ মে, ২০২৬,  3:44 PM

news image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ মে ২০২৬) সকালে বোয়ালমারী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন। 


এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর শ্রমিক দলের সভাপতি মো. রাহাতুল করিম এবং সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা।


সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।


 তারা মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক