ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষপ নিতে আলফাডাঙ্গায় মানববন্ধন

#

মোঃ ফেরদৌস খান

১০ মে, ২০২৬,  11:10 PM

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


      রবিবার (১০ই মে) স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে সদর উপজেলার চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।


        উক্ত মানববন্ধনে মুফতী কুতুবউদ্দিন ফরিদীর সভাপতিত্বে ও মাওঃতামিম আহমেদ মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্যা। 

           আরো উপস্থিত ছিলেন ক্বওমি উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, বিএনপির আলফাডাঙ্গা উপজেলা সভাপতি আব্বাস আলী মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমীর মাওলানা এস এম রিদওয়ানুন নবী রিদওয়ান,খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি ইবাদত হুসাইন ও সাঃ সম্পাদক মাওঃ মেহেদী হাসান, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি জুয়েল ইসলাম রানা, এনসিপির যুগ্ন আহবায়ক আব্দুল জলিল প্রমূখ। 


         মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।


          বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।


         মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানান।


        মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক