ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ভাঙ্গার টোল প্লাজায় র‌্যাবের অভিযান: সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি, ২০২৬,  11:08 AM

news image

ডেস্ক রিপের্ট : ভাঙ্গায় র‌্যাবের অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ কামাল খাঁন (৪৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গার আতাদী টোল প্লাজা এলাকায় র‌্যাব-১০ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত কামাল খাঁন গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বাহাড়া গ্রামের মৃত তফসির খাঁনের পুত্র বলে জানা গেছে।
র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ জানতে পারে যে, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আতাদী টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি অভিযানে কামাল খাঁনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল খাঁন নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ভাঙ্গা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক