ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীর সাতৈর ফুটবল মাঠের ভাঙন: সংস্কারের আশ্বাস দিলেন চেয়ারম্যান প্রার্থী এলেম বিশ্বাস

#

আব্দুল মতিন মুন্সি

২৯ এপ্রিল, ২০২৬,  7:46 PM

news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা-এর সাতৈর ইউনিয়ন-এর ঐতিহ্যবাহী সাতৈর ফুটবল মাঠের পূর্ব পাশের একটি অংশ পুকুরের ভেতরে ধসে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাঠটির এই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীরা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সরেজমিনে মাঠটি পরিদর্শন করেন সম্ভাব্য ২ নং সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এলেম বিশ্বাস। তিনি ভেঙে যাওয়া অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে খেলার উপযোগী করে তোলার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, এই মাঠটি শুধু একটি খেলার জায়গা নয়, এটি এলাকার তরুণ সমাজের প্রাণকেন্দ্র। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভেঙে যাওয়া অংশ সংস্কার করা হবে, যাতে করে ছেলেরা আবারও স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারে। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মো. জাকির বিশ্বাস, মো. সেলিম বিশ্বাস ও মো. ইকরাম বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রুবেল মাতুব্বর।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটির পূর্ব পাশের অংশ ভেঙে যাওয়ার কারণে খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগে অল্প সময়ের মধ্যেই মাঠটি পুনরায় সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে এবং এলাকার ক্রীড়া কার্যক্রম আবারও প্রাণ ফিরে পাবে

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক