ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বোয়ালমারীর আখালীপাড়া গ্রামে হাত-পা বেঁধে কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মুকুল শেখ পলাতক

#

মহাব্বত মুন্সি

২৮ জুন, ২০২৬,  9:45 AM

news image

    ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আখালীপাড়া গ্রামে এক কিশোরীকে হাত-পা বেঁধে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সন্তানের জনক মুকুল শেখকে প্রধান অভিযুক্ত করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত মুকুল শেখ কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে যান। পরে নির্জন পাটক্ষেতে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বোয়ালমারী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তও চলমান রয়েছে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক